• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আজ থেকে শুরু জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের জন্য সাগর ও নদীতে ৮ মাসের জাটকা শিকারের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের নিচের ছোট ইলিশ (জাটকা) ধরা, পরিবহন, বিক্রয়, বিনিময় ও মজুত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করলে ১-২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের ব্যবস্থা রয়েছে।

এর আগে, ৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ইলিশের প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ পরিচালনা করা হয়।

মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত অভিযান চালানো হবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) আধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, এ নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

নিষেধাজ্ঞার কঠোর বাস্তবায়নের জন্য মৎস্য অধিদফতর জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‍্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কাজ করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস