• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯ আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

বগুড়া প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পি.এম.
অনূর্ধ্ব–১৯ ১ম ওয়ানডেতে বাংলাদেশ-আফগানিস্তান। সংগৃহীত ছবি

বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ডে খেলাযোগ্য পরিবেশ না থাকায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার মাঠ পরিদর্শনের পরও পরিস্থিতি অনুকূলে না আসায় ম্যাচ আম্পায়াররা খেলা বাতিল ঘোষণা করেন। সকাল থেকেই কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে ভিড় জমালেও শেষ পর্যন্ত তাদের হতাশ হয়ে ফিরতে হয়।

ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ‌‘মাঠের আউটফিল্ড ভেজা এবং কিছু জায়গায় পানি জমে আছে। পানি নিষ্কাশনের চেষ্টা করা হলেও মেঘলা আকাশ ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।’

তবে দুই দলের ক্রিকেটাররা হালকা অনুশীলন করেছেন মাঠে নামার আগে।

এর আগে, বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে টানা বৃষ্টি ও পরদিনের খারাপ আবহাওয়ার কারণে মাঠের মাটি নরম হয়ে পড়ে। ফলে শুক্রবার ম্যাচ আয়োজন করা গেলেও খেলা শুরু করা সম্ভব হয়নি।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। সেদিন টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান–১৯ দল ৯ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরিতে বাংলাদেশ দল ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান তুললে আলোর স্বল্পতার কারণে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়।

সিরিজের বাকি তিনটি ম্যাচ এখন রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শহীদ চান্দু স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে। এর আগেও এনসিএল টি–টোয়েন্টির একটি ম্যাচ এখানে বৃষ্টির কারণে আয়োজন করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যানচেস্টারের কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক
ম্যানচেস্টারের কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক
বেলজিয়ামের বিশ্বকাপ দলে মৌসুমে এক গোল করা লুকাকু
বেলজিয়ামের বিশ্বকাপ দলে মৌসুমে এক গোল করা লুকাকু
প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’
প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’