• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!

বিনোদন ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পি.এম.
ছেলে আয়ন হাশমির সাথে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি, যিনি ‘কিসিং কিং’ নামে পরিচিত, সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন। তবে এ জনপ্রিয়তা এবার তার পরিবারের জন্য বয়ে এনেছে বিব্রতকর এক পরিস্থিতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, তার ছেলে আয়ন হাশমি বাবার এই নতুন কাজ নিয়ে মোটেও খুশি নয়। বরং স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে এখন স্কুলে যেতেও অনীহা প্রকাশ করছে সে।

ইমরান বলেন, ‌‘আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা বিষয়ে শেখানো হয়। এখন ওর বন্ধুরা মজা করে বলে, ‘তুমি কি এখন ইনটিমেসি কোচ হতে যাচ্ছো?’

অভিনেতা মজার ছলেই এসব বলেছেন, তবে তিনি আরও যোগ করেন, ‘আয়ান আমাকে বলে, ‘তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছো। প্রতিদিন আমাকে নিয়ে সবাই মজা করে... তুমি কি এটা বন্ধ করবে?’’

উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর এক দৃশ্যেই এই পুরো বিতর্কের সূত্রপাত। সেই দৃশ্যে ইমরান হাশমি নিজ নামেই হাজির হন এবং অভিনেতা রাঘব জুয়ালকে ‘ইনটিমেসি’ বিষয়ে পরামর্শ দিতে দেখা যায়। ইমরান জানিয়েছেন, দৃশ্যটি বাস্তব এক ঘটনার অনুপ্রেরণায় নির্মিত।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’