• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। এই প্রতীক তালিকার ১০২ নাম্বারে যুক্ত করেছে ইসি। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা নিয়ে কথা বলেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কোনো দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন ‘শাপলা কলি’ যুক্ত করেছে।

আখতার আহমেদ বলেন, আগের ১৬ প্রতীক বাদ দিয়ে নতুন ১১৯ প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ রাখা যেতে পারে। 

তিনি বলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো ঠিকঠাক করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনি দায়িত্ব প্যানেলটা প্রস্তুত করছি। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি ব্যাংককে দায়িত্বরতদের অন্তর্ভুক্ত করা হবে।

ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার এসব কেন্দ্রেরে জন্য লাগবে।

দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, সরঞ্জাম পরিবহণে হেলিকপ্টার সার্ভিস লাগবে। বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে। তবে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করবে সেই হেলিপ্যাড চিহ্নিত করার দায়িত্ব উপজেলা প্রশাসন পালন করবে।

নির্বাচনি প্রচার প্রচারণায় তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে জানিয়ে ইসি সচিব বলেন, প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে সংসদ টিভি ও বিটিভি নিউজও ভূমিকা রাখবে।

ঋণখেলাপিদের ব্যাপারে যাতে সঠিক তথ্য দেওয়া হয়, সে ব্যাপারে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, ‘বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।’

শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনকে তফশিলের শুরু থেকেই নির্বাচনি আচরণে কাজ করার নির্দেশ দেওয়ার কথা জানান ইসি সচিব। তিনি আরও বলেন, পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস