• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জুলাই সনদে বিএনপির সঙ্গে প্রতারণা হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
রাজবাড়ীতে জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী - ছবি সংগৃহীত।

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।   

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে গফুর মল্লিকের বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, “আমরা বিএনপি পরিবার দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি মানবিকতার এক অনন্য প্রতিচ্ছবি।”

রিজভী আরও জানান, অনলাইনে গফুর মল্লিকের জীবনের গল্প দেখে তারেক রহমান গভীরভাবে উদ্বুদ্ধ হন এবং তাৎক্ষণিকভাবে সহায়তার নির্দেশ দেন।

সহায়তা পেয়ে গফুর মল্লিক বলেন, “আল্লাহর হুকুমে তারেক রহমান আমার পাশে দাঁড়িয়েছেন। তাঁর দেওয়া টাকায় আমি একখণ্ড জমি কিনব এবং ঘরে বসেই ছোটখাটো ব্যবসা করব। আর ট্রেনে নাড়ু বিক্রি করব না। আমি তারেক রহমান ও জিয়া পরিবারের জন্য দোয়া করি।”

গফুর মল্লিকের জীবনের গল্প প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের মার্চে, যখন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট প্রকাশ করে ‘ভিক্ষা নয়, নাড়ু বিক্রি করে সংসার চালান ৭৬ বছরের জন্মান্ধ গফুর’ শিরোনামে একটি প্রতিবেদন। এরপর কনটেন্ট ক্রিয়েটর মুন্সী এনায়েত তাঁর গল্প নিয়ে ভিডিও তৈরি করলে সেটি ৪০ মিলিয়ন ভিউ অর্জন করে এবং ব্যাপক আলোচনায় আসে।

বর্তমানে গফুর মল্লিক বয়সের ভারে কর্মক্ষমতা হারালেও নিজের সম্মান রক্ষায় এখনো শ্রম দিয়ে বাঁচতে চান। তারেক রহমানের এই সহায়তা তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড