• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৭ মামলা

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পি.এম.
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৪৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষপূর্তি উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসংক্রান্ত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, অভিযানকালে ৪৫টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে ইংরেজি বর্ষপূর্তি উদযাপনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে গত এক সপ্তাহ ধরে অভিযানে ১৭২ কেজি ক্লাস্টার বোমা, আতশবাজি, চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় ৫টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী আজ
অনন্ত প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী আজ