• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির কর্মসূচি শুরু

   ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পি.এম.

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর শহীদ সাহারিয়া হাসানের বাবা আবুল হাসানের বক্তব্যের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি শুরু হয়।

এদিন বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও চারটায় শুরু হয়। কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন। এ সময় শেখ হাসিনার ফাঁসিসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এছাড়া আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও এ মার্চ ফর ইউনিটিতে এসে যোগ দেন।

একইদিন বিকেল সাড়ে তিনটায় মার্চ ফর ইউনিটিতে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন আরিফ সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। কিন্তু সোমবার (৩০ ডিসেম্বর) এ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় রাত ১০টা থেকে ১টা বৈঠক করে। পরে তারা সিদ্ধান্ততে আসে মঙ্গলবার কর্মসূচি হবে, কিন্তু ঘোষণাপত্র প্রকাশ কর্মসূচি নয়। মার্চ ফর ইউনিটি কর্নসূচি।

এর আগে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী আজ
অনন্ত প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী আজ