• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইতিহাস গড়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বসেরা হলেন রোহিত

স্পোর্টস ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পি.এম.
রোহিত শর্মা -ছবি সংগৃহীত

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ফর্মে ছিলেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে অর্ধশতরান ও শতরান করে মোট ২০২ রান করেন। এই পারফরম্যান্সের ফলে রোহিত ওয়ানডে আইসিসি র‍্যাংকিংয়ে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছালেন। শেষ ম্যাচে শুধু শতরানই করেননি, বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক ব্যাটার হিসাবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও আদায় করে নিয়েছেন।

আইসিসি র‍্যাংকিংয়ে শচিন টেন্ডুলকারই একমাত্র ব্যাটার যিনি ৩৮ এর পর বিশ্বসেরা ব্যাটার হয়েছিলেন। ২০১১ সালে টেস্টে তিনি এই কীর্তি গড়ে দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত ৪০ রেটিং পয়েন্ট পেয়েছেন। তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং ৮৮২, যা তিনি অর্জন করেছিলেন ২০১৯ বিশ্বকাপের পর।

৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন রোহিত। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (৭৬৪)। গিল নেমে গেছেন তিনে। বিরাট কোহলি রয়েছেন ৬ নম্বরে। শ্রেয়াস আইয়ার শেষ ম্যাচে ব্যাট করতে পারেননি। তবে তিনি ৯ নম্বরে উঠে এসেছেন।

রোহিত বলেছিলেন, "খেলা শুরু করার আগে কখনও চার-পাঁচ মাসের প্রস্তুতির সুযোগ পাইনি। এবার পুরোপুরি নিজের মতো করে প্রস্তুতি নিতে পেরেছি। এটা খুব ভালো কাজে লেগেছে।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র