• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

‘মুগ’ ডালের নামে বিক্রি হচ্ছে রঙ মিশানো ‘মথ’ ডাল

নিজস্ব প্রতিবেদক    ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পি.এম.
দেশের বাজারে মুগ ডালের নামে বিক্রি হচ্ছে কৃত্রিম রঙ মিশানো মথ ডাল-ছবি সংগৃহীত

বাংলাদেশে এখন ‘মুগ’ ডালের নামে বাজারজাত হচ্ছে রঙ মিশানো ‘মথ’ ডাল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় প্রকাশ, অসাধু ব্যবসায়ীরা মথ ডালে কৃত্রিম হলুদ রঙ টার্ট্রাজিন মিশিয়ে তা মুগ ডাল হিসেবে বিক্রি করছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, টার্ট্রাজিন খাদ্যে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি শরীরে অ্যালার্জি, ত্বকের সমস্যা এবং লিভারের জটিলতা সৃষ্টি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, গত অর্থবছরে দেশে মুগ ডালের তুলনায় মথ ডাল আমদানি প্রায় দ্বিগুণ হলেও বাজারে সরাসরি ‘মথ’ ডাল পাওয়া যায় না। স্থানীয় বাজার থেকে সংগৃহীত নমুনার অর্ধেকেরও বেশি ডালে রঙ মেশানোর প্রমাণ মিলেছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেছে, অনুমোদনহীনভাবে খাদ্যে রঙ ব্যবহার, আমদানি বা বিক্রি করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। সংস্থাটি সকল খাদ্য ব্যবসায়ীকে রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে নিরাপদ খাদ্য কতৃপক্ষ জানিয়েছে, অননুমোদিতভাবে কোনো রঙ খাদ্যে ব্যবহার বা অন্তর্ভুক্তি বা এরূপ রঙ মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৭ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ। সব খাদ্য ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল