• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমা হুমকি

বিনোদন ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পি.এম.
রজনীকান্ত ও ধানুশ- ছবি সংগৃহীত
রজনীকান্ত ও ধানুশ- ছবি সংগৃহীত

তামিল সিনেমার দুই জনপ্রিয় তারকা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের চেন্নাই শহরে। একইসঙ্গে এক রাজনীতিবিদের বাড়িতেও বোমা হামলার হুমকি দেওয়ায় পুলিশ প্রশাসনে তীব্র তৎপরতা শুরু হয়।

রোববার (২৬ অক্টোবর) সকালে তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, রজনীকান্ত, ধানুশ ও ওই রাজনীতিকের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। ইমেইল পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। 

বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড তিনটি বাসভবনে তল্লাশি চালায়। কয়েক ঘণ্টার তল্লাশির পর পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এটি ছিল একটি ভুয়া হুমকি।

এর আগে অক্টোবরে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস. ভি. শেখর এবং সুরকার ইলাইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি এসেছিল— যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

এছাড়া, মাসের শুরুতে অভিনেতা বিজয়ের বাড়িতেও বোমা হুমকির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তদন্ত কর্মকর্তাদের মতে, এসব ইমেইল ও ফোনকলের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বর্তমানে চেন্নাই পুলিশ ও ডিজিপি অফিসের যৌথ তদন্তে হুমকির উৎস শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠিত গোষ্ঠী বা নির্দিষ্ট উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আবারও অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত
প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত
‘ইনশাআল্লাহ পরের বিশ্বকাপে আবার ফিরব’