• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু চবি ক্যাম্পাসে উত্তেজনা, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের চট্টগ্রাম সিটি কলেজে হামলা: ছাত্রদলের বিরুদ্ধে জামায়াতের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে শিবিরের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাছিরের রাজধানীর কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন ইরানকে ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ ফেলা হয়েছে: রাশিয়া ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান

কফিনে পুরোনো জিম্মির দেহাংশ, ক্ষুব্ধ ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পি.এম.
জরুরি বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

দখলদার ইসরায়েলের হাতে গতকাল (সোমবার) একটি কফিন বুঝিয়ে দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। কফিনটিতে ছিল এক ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ। ওই জিম্মির কিছু দেহাংশ ২০২৩ সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

নতুন জিম্মির মরদেহ না দিয়ে পূর্বে নিহত একজনের দেহাংশ ফেরত দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, হামাস এভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।

এ ঘটনার পর মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক আহ্বান করেন। বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের এক কর্মকর্তা অভিযোগ করেন, হামাস যুদ্ধবিরতির শুরু থেকেই নিয়ম ভঙ্গ করছে, তাই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা চলছে।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র এক সপ্তাহ পরই ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করে। পাশাপাশি চুক্তি অনুযায়ী মিসর-গাজা সীমান্তের রাফা ক্রসিং খোলার প্রতিশ্রুতিও এখনো বাস্তবায়ন করেনি তারা।

ফেরত দেওয়া কফিনে যার দেহাংশ ছিল, তার নাম অফির তাজাফাতি। ২০২৩ সালের ৭ অক্টোবর তাকে আটক করেছিল হামাসের যোদ্ধারা। এক মাস পর তার দেহের কিছু অংশ উদ্ধার করে ইসরায়েলি সেনারা পরিবারের কাছে হস্তান্তর করে। সোমবার নতুন করে তার মরদেহের অবশিষ্ট অংশ ফেরত দেওয়ায় বিষয়টি ইসরায়েলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প
চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩
পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে মোদির ঝালমুড়ি
পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে মোদির ঝালমুড়ি