• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

কৃষি গুচ্ছ থেকে বের হচ্ছে না বাকৃবি

বাকৃবি প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৭:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও কৃষি গুচ্ছের মাধ্যমেই ভর্তি পরীক্ষা পরিচালনা করবে। যদিও গুচ্ছ পদ্ধতি থেকে আলাদা হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বের পদ্ধতি বহাল রেখেছে। ফলে আগের বছরের মতোই এবারও বাকৃবির ভর্তি কার্যক্রম কৃষি গুচ্ছের আওতায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, ‘এবারও গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছে থাকার বিষয়ে আজ সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেব।’

গত শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শেষ পর্যন্ত গুচ্ছ ব্যবস্থার অংশ ছিল বাকৃবি। এবার গুচ্ছ পদ্ধতি থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সব আলোচনা ও অনুমানকে পেছনে ফেলে গুচ্ছের মাধ্যমেই ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই
চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই