• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখকে (৫০) কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, মোবাইল ফোন বেচাকেনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত মাসুদ শুক্তগ্রামের ছবর শেখ ও হাসিয়া বেগমের ছেলে।

এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, তার বড় ভাই মাসুদ রানা মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় শুক্তগ্রামের সুজন খানের (১৮) নেতৃত্বে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ হামলায় ওয়াকিল, হুমায়ুন, মান্দার, জসিম, আকবার, হাফিজুরসহ অনেকে জড়িত বলে অভিযোগ করেন নিহতের ছোট ভাই ওমর সানী শেখ। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহৃ রয়েছে।

এদিকে, কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোবাইল ফোন বেচাকেনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন