• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যই মূলনীতি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ, এতে অন্য কারও উদ্বেগের কোনো কারণ নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা ভারসাম্য মেনে চলি। সবখানেই আমাদের সম্পর্ক আছে। বাংলাদেশ কোথায় কী করছে, তা কেউ উপেক্ষা করে না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তার আকারের তুলনায় যথেষ্ট গুরুত্ববহ।’

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, দাতা দেশ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে এ বিষয়ে কোনো সংশয় নেই।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কোনো চাপও নেই বলে জানান তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘যারা পর্যবেক্ষণে আসতে চান, সাধারণত তারা আগে সফরে আসেন। ইতোমধ্যে কিছু প্রাথমিক সফরও হয়েছে। সর্বশেষ আইআরআই’র প্রতিনিধিদল এসেছিল, তারা আবারও আসবে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ। যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান, তাদের আমরা স্বাগত জানাই। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আসে, সেটি আমরা চাই না।’

তিনি জানান, এবার নির্বাচন পর্যবেক্ষকদের সহায়তার দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। ‘আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজ করত, এবার নির্বাচন কমিশনই তাদের হ্যান্ডেল করবে। ভিসার বিষয়ে প্রয়োজন হলে আমরা সহায়তা দেবো,’ বলেন উপদেষ্টা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল