• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পাংশায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে পাংশা উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের কালীবাড়ি মোড় এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আমিনুর রহমান ঝন্টু, পাংশা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, মো. রেজাউল করিম রিংকু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান খান, স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, যুবদল নেতা মাসুদ রানা জনি, আশরাফুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শিপন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশিক বিল্লাহ, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামীমুর রহমান শোভনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ