• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

প্রথম ম্যাচ হেরেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের

স্পোর্টস ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০২:১২ পি.এম.
তানজিম সাকিব ম্যাচ হারের পরও সিরিজ জেতার আত্মবিশ্বাসী, ব্যাটিং ও পাওয়ারপ্লে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ-ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব সিরিজে কামব্যাক করার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “আজকের দিনটা ভালো যায়নি, কিন্তু পরের দুই ম্যাচে আমরা সিরিজ জিতব ইনশা-আল্লাহ। এখানে আর ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই। ঘরের মাঠে খেলে অবশ্যই সিরিজ জেতার চেষ্টা থাকবে।”

ব্যাটিংয়ে কিছু ঘাটতি লক্ষ্য করেছেন সাকিব। তিনি বলেন, “আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা যেত। তামিম ভালো শুরু পেলেও মিডল অর্ডার যথাযথভাবে সুযোগ কাজে লাগাতে পারেনি। আরও দায়িত্ব নেওয়া প্রয়োজন।” পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট হারানোর জন্য আফসোস প্রকাশ করেছেন সাকিব, “প্রথম চার উইকেট দ্রুত গেলে পরের দিকে ব্যাটারদের কেউ থাকলে সহজে চেজ সম্ভব হতো।”

গ্যালারিতে নিজের নামে স্লোগান শোনার বিষয়েও সাকিব বলেন, “কানে এসেছে, তবে আমি পরের বল নিয়ে চিন্তা করছিলাম। একটু তাড়াহুড়া করে ফেলেছিলাম, তাই পুরোপুরি ম্যাচকে টানা যায়নি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র