• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এ.এম.
বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহন হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারীসহ মোট ১৩ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় আরও একজন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি থাকবে। এবারে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রধারী একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সময় আনসার সদস্যরা নয়দিন দায়িত্ব পালন করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছেন, নিজের জীবন ও স্বার্থের তোয়াক্কা না করে।”

আনসার সদস্যদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নতুন পরিবহন সার্ভিস চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এটি ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনার ফল, যা বাহিনীর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।”

অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, উদ্ধার কার্যক্রম তত বৃদ্ধি পাচ্ছে।”

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী