{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ১১:০৬ এ.এম.
বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা-ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, শেষ ছয় ঘণ্টায় ঝড়টি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।

আইএমডির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে মোন্থা। এর আগে মঙ্গলবার সকালে এটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত।

 তিন রাজ্যে জারি সতর্কতা

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, এবং পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে আগাম সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিন রাজ্যেই মঙ্গলবার স্কুল বন্ধ, বাতিল হয়েছে ট্রেন এবং নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্ধ্রে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। রাজ্যে জরুরি সেবা চালু রাখতে কন্ট্রোলরুম ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন।

তামিলনাড়ু ও তেলঙ্গানায় বৃষ্টি

তামিলনাড়ুর উপকূলে ইতিমধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। রাজধানী চেন্নাইয়েও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন সবধরনের প্রস্তুতি নিয়েছে।

এদিকে তেলঙ্গানার পেডাপল্লি, আদিলাবাদসহ কয়েকটি জেলায় এবং কর্ণাটকের উপকূলীয় অঞ্চল উদুপি, উত্তর ও দক্ষিণ কন্নড় জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 ট্রেন ও ফ্লাইট পরিষেবায় প্রভাব

বিশাখাপত্তনম অঞ্চলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে যাত্রীদের আগাম সতর্ক করা হয়েছে।

ওড়িশার গজপতি ও আশপাশের জেলায় সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্রতীরবর্তী আট জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা
দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা
আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস