• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আ’লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে: মঈন খান

   ২৭ অক্টোবর ২০২৫, ০৬:০২ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ছবি-সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছিল। বাংলাদেশের এমন কোনো এলাকা নেই যেখানে বিএনপির এমন কোনো নেতা নেই, যার বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে অত্যাচার জুলুম করেনি। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি। 

তিনি বলেন, আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐকমত্য নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না। 

মঈন খান বলেন, এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেউ ভাবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের