• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন কাটাতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঢাকার বাসাবো এলাকায় অভিযান: ৬৫০ লিটার ডিজেল জব্দ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান

মধুপুরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর ইসলাম'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং মধুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরমান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন সভায় বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা ছাড়া একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়।

 তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সবসময় মাঠে কাজ করছে। মাদক ও সামাজিক অপরাধ দমনে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আলোচনার মাধ্যমে সভা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশনা প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন