তিতুমীর কলেজ নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের

সিনিয়র প্রতিবেদক
নবীনদের সঙ্গে নিয়ে তিতুমীর কলেজ নবগঠিত ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়েছে কলেজটির সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ। দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল প্রদক্ষিণের মাধ্যমে নবগঠিত কমিটিকে স্বাগত জানায় সাবেক নেতৃবৃন্দরা। পরে প্রায় এক হাজার নেতা-কর্মী নিয়ে মিছিলটি মহাখালীর টিবি গেইট হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
মিছিল শেষে, তিতুমীর কলেজের সাবেক ভিপি এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য এজিএম শামসুল হক বলেন, তিতুমীর কলেজের নবগঠিত ছাত্রদল কমিটি একটি যুগোপযোগী কমটি। তিতুমীর কলেজে এমন নবগঠিত কমটি প্রদানের জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই কমিটি নবীনদের ছাত্রদলে অংশগ্রহণে উবুদ্ধ করবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সবার কাছে পৌঁছে দেবে বলে বিশ্বাস করি। সেসময়, তিতুমীর কলেজের সাবেক আরও দুই ভিপি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আবদুল বাতেন নকী এবং মোহাম্মদ হানিফ উপস্থিত ছিলেন।
কমিটি প্রসঙ্গে তিতুমীর কলেজ ছাত্রদলের নব-নির্বাচিত আহ্বায়ক ইমাম হোসেন বলেন, ঢাকার সুপার ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশী হামলা, মামলা নির্যাতনের শিকার তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। এই কমিটি স্বল্প পরিসরে হয়েছে বলে ত্যাগী সবাই কমিটিতে পদ পায়নি। তবে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। সেখানে সবাই মূল্যায়িত হবে।
নব-নির্বাচিত সদস্য সচিব সেলিম রেজা বলেন, আমরা তিতুমীর কলেজ ছাত্রদলকে ঢেলে সাজাবো যেখানো কোনো বৈষম্য থাকবে না।
মিছিলে কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন বেলাল, এম এ আউয়াল খান, তসলিম আহসান মাসুম এবং নূরে আলম রাসেল'সহ সাবেক ও বর্তমান অনেক নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ঢাকার সুপার ইউনিটগুলোর সঙ্গে ইমাম হোসেন ইমামকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করে কেন্দ্রীয় ছাত্রদল।
মামুন/ভিওডি বাংলা







