• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’

   ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পি.এম.

ফেনী প্রতিনিধি 

ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে উঠেছে । এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা-৩টা পর্যন্ত মসজিদের এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ মানুষ। পতিত দলটির এমন প্রচারণা দেখে বিক্ষুব্ধ হয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকাল ৩টার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির উদ্দিন (৪৫) নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আবুল হোসেন মসজিড়ের এক মুসল্লি জানান, মসজিদ থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই দেয়ালের সঙ্গে লাগানো বৃহৎ আকারের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে; জয় বাংলা’ লেখাটি ভেসে ওঠে। বিষয়টি জানার পর মুহূর্তেই মসজিদের সামনে শত শত মুসল্লি ও পথচারী জড়ো হয়। মসজিদের স্ক্রিনে চোরাগোপ্তা প্রচারণার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, মসজিদের কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগের স্বৈরাচার কমিটির অনেকেই পলাতক। আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি। গণ্ডগোল লাগাতে এদের কেউ ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের কাজ করেছে। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে; জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনাটি জিজ্ঞাসাদের জন্য মসজিদের অপারেটর জমির হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করা হবে।

মামুন/ভিওডি বাংলা 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান