• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২৬ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ। রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন ৩১ হাজার ৪২১ জন শিক্ষার্থী। আর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ৭৮৩ জন। যার মধ্যে ১০ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৬৪০ জন ছাত্র এবং ৪ হাজার ৮২৩ জন ছাত্রী। পরীক্ষার ফল বাউবির ওয়েবসাইট (result.bou.ac.bd) থেকে জানা যাবে।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে, যা তিন সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জানিয়েছেন, বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলবে। শিগগিরই পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

তিনি বলেন, এবার বাছাই পরীক্ষা থাকবে না- অর্থাৎ পরীক্ষা দুই ধাপে নয়, কেবল এক ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম আগের মতোই থাকবে।

ন্যূনতম জিপিএ কমানো হচ্ছে না জানিয়ে অধ্যাপক জলিল বলেন, এবার ফলাফল খারাপ হয়নি; প্রকৃত মেধাবীরাই জিপিএ-৫ পেয়েছে। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আবেদন করতে হলে এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের