• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রাস্তা সংস্কারে সঠিক কাজের নির্দেশ প্রশাসকের

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার শামছু-হুমায়ূন সড়কের চলমান উন্নয়ন কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগ পেয়ে মুহূর্তের মধ্যেই বন্ধ করার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক মির্জা জুবায়ের হোসেন। 

একই সাথে নিম্ন মানের খোয়া সরিয়ে সঠিক নির্মাণ সামগ্রি নিয়ে  দ্রুত কাজ শুরু করতেও নির্দেশনা দিয়েছেন তিনি। অন্যথায় এ কাজ বন্ধ থাকবে। 

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনের দ্রুতগতির এমন পদক্ষেপে স্থানীয়রা বিস্মিত। অভিযোগ প্রাপ্তির মাত্র তিন মিনিটে ব্যবস্থা গ্রহণকে তারা তড়ৎগতি ও বিরল ঘটনা বলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) সকালে শামছু হুমায়ূন রোডে রাস্তার সংস্কার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজের শুরুতেই ব্যবহৃত খোয়ার মান নিম্নমানের হওয়ায় এলাকাবাসী বিষয়টি লক্ষ্য করেন এবং ছবি তুলে মধুপুর পৌর প্রশাসক ও ইউএনওর হুয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন।

অভিযোগ পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ দেন। সরিয়ে  নিতে বলেন নিম্ন মকনের খোয়া। পরে নতুন ও মানসম্মত খোয়া এনে পুনরায় কাজ শুরু করার নির্দেশও একই সাথে প্রদান করেন তিনি।

এলাকাবাসীর অনেকে জানান, এত দ্রুত প্রশাসনের পদক্ষেপ আমরা আগে দেখিনি। অভিযোগ করার সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করে মান ঠিক করার নির্দেশ দেওয়ায় আমরা সত্যিই মুগ্ধ। এটি প্রশাসনের জবাবদিহিতা, স্বচ্ছতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত।
স্থানীয়রা প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

মধুপুর পৌর প্রশাসক ও  ইউএনও জুবায়ের হোসেন বলেন, সরকারি উন্নয়ন কাজে কোনো প্রকার অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার বরদাস্ত করা হবে না। জনস্বার্থে মানসম্মত কাজ নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর।

তিনি আরো বলেন, এলাকাবাসী সচেতন থাকলে উন্নয়নের গুণগত মান বজায় রাখা সহজ হয়। আমরা চাই প্রতিটি কাজ জনগণের সন্তুষ্টি অনুযায়ী হোক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার