• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নুরকে চ্যালেঞ্জ ছুড়লেন হাসনাত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলেন নুর। সম্প্রতি একটি আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই আলোচনা সভায় পাশাপাশি বসেছিলেন নুর ও হাসনাত। এক পর্যায়ে নুরুল হক নুর বলেন, এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দিতেই হবে। মান্না ভাইয়েরা আগেই শাপলা চেয়েছিলেন। কিন্তু তাদের দেওয়া হয়নি। কারণ গেজেটে শাপলা নেই।

নুরুল হক নুর বলেন, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি। ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি হয়নি, এসপি হয়নি, ইউএনও হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে...

নুরুল হক নুর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত। তখন নুর তাকে বলেন, তুমি পরে বল। তবে নুরের সেই কথায় সায় না দিয়ে হাসনাত বলেন, কেউ যদি দেখাতে পারেন যে কোনো জায়গায় সুপারিশ করেছি এসপি, ডিসি, ইউএনও, ওসি নিয়োগ দেওয়ার জন্য তাহলে এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব।

এ সময় হাসনাত নুরকে উদ্দেশ করে বলেন, ‘আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।

হাসনাতের বক্তব্যের পর নুর বলেন, এরা নতুন রাজনীতিতে আসছে তো, এদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ