• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাস্থ্যসেবাকে জনমুখী করতে ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন’ র মতবিনিময় সভা

   ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন’ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক একে আজাদ খান।

এতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অংশগ্রহণ করে।

সংস্থাগুলো স্বাস্থ্য খাত সংস্কারে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করে এবং এগুলোর স্বপক্ষে যুক্তি তুলে ধরে।

সভায় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদকে শক্তিশালীকরণ, গুণগত গবেষণা ও ইথিক্স প্রণয়ন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দক্ষতা উন্নয়ন, প্রাইমারি হেলথ কেয়ারের সঙ্গে সমন্বয় ও প্রবিধি প্রণয়ন, স্বাস্থ্য অধিদপ্তর সর্বজনীন স্বাস্থ্যসেবা, কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয়, জনবল সংকট, ক্যারিয়ার প্ল্যান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নামকরণ, স্থায়ী কার্যালয়, দক্ষ জনবল, ঢাকার সঙ্গে বিকেন্দ্রীকরণ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর লোকবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা, নিয়োগবিধি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মরত চিকিৎসকদের আর্থিক বৈষম্য, প্রতিষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষণ করানো ও গবেষণা নীতিমালা প্রণয়ন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে দাপ্তরিক কাজের বিকেন্দ্রীকরণ, উচ্চতর গ্রেড প্রাপ্তি, ইন্টার্নভাতা বৃদ্ধি ও ঝুঁকিভাতা, বিদ্যমান কারিকুলামের একীভূতকরণসহ অন্যান্য বিষয় নিয়ে সংস্থাগুলো তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু