• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

আগামী নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আসন্ন নির্বাচনে বিএনপি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে জানিয়ে তিনি বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। কিন্তু বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কিনা, সেটি দেখতে অপেক্ষা করতে হবে। তবে জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, আরপিও সংশোধনে অনেকগুলো বিষয়ে আমরা সম্মত হয়েছিলাম। তবে ২০/১ উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন, এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এমন হলে ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না।

একতরফাভাবে আরপিও সংশোধনী পাস হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি (আরপিও সংশোধনী) পুনর্বিবেচনা করার আহ্বান। এ সময় বিষয়টিতে আপত্তি জানিয়ে বিএনপি চিঠি দেবে বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড