• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৪ অক্টোবর ২০২৫, ০১:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন নিহত হয়েছেন। তিনি যাত্রাবাড়ীর একটি লন্ড্রির দোকানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ভোর রাতের দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহত ইকবাল বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 
 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

এসআই আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

নিহতের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক বলেন, “আমার ভাই কাজ শেষে বাসায় ফিরছিলেন। হঠাৎ ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা জটিলতায় কিরগিজস্তানে ফিরতে পারছেন না শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
ভিসা জটিলতায় কিরগিজস্তানে ফিরতে পারছেন না শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ