• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগুনে পুড়ে ১০ দোকান ছাই

   ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পি.এম.

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি কলোনিতে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত ২ টায় নাসিক ৬ নং ওয়ার্ডের বিহারি কলোনি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । 

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে প্রায় ২টার দিকে বিহারি কলোনির পকেট গেট এলাকায় হঠাৎ ফল ও মাংসের দোকানসহ মোট ১০ দোকানে আগুন লাগে। পরবর্তীতে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুনের খবরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানান তিনি।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু