• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর সহায়তায় পাশে বাওয়া

নিজস্ব প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণীকূল নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি।

সরকারি অনুমতি সাপেক্ষে বুধবার (২২ অক্টোবর ) সংগঠনটির একটি দল সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করেছে। 

প্রাণীকূলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন— বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি— এইসব কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ নিয়েছে। 

এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৫) কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা ও খাদ্য প্রদান করবে সংগঠনটি।
এই কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নেবেন। 

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক আদনান আজাদ জানান, প্রথম ধাপ এক সপ্তাহ চললেও সরকারি অনুমতি পেলে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে।

সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক আদনান আজাদ, সংগঠনটির সদস্য ইমরান রাশেদ সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান প্রমুখ। 

প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সংগঠনের সদস্যরা আশাবাদী, এই উদ্যোগ দেশের মানুষকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক