• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন হাছান মাহমুদ ও নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের সমর্থন পাওয়া কঠিন বিজ্ঞাননির্ভর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বললেন ডা. রফিকুল ইসলাম লালবাগ থানার মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরীকে নজরদারিতে সাবেক উপদেষ্টা সাখাওয়াত, গ্রেপ্তার হতে পারে ছেলেও ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’

দুই দিনব্যাপী মেহেদী উৎসবের মধ্য দিয়ে প্রকাশ্যে এলো ইবি ছাত্রী সংস্থা

ইবি প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নারী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

সরেজমিনে দেখা যায়, বটতলার পাশেই সুসজ্জিত সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বুথ সংগঠন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য, বাকিগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদী দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উৎসবে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ব্যানার টানানো হয়েছে।

উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা নতুন সদস্য আহ্বান করছেন এবং নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন। মেহেদী উৎসবের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 

এসময় এক নারী শিক্ষার্থী বলেন, 'ফেসবুকে দেখে ক্লাস শেষ করেই বান্ধবীদের নিয়ে চলে এসেছি মেহেদী দিতে। মেহেদী লাগাতে আমি অনেক পছন্দ করি, তাই এই সুযোগ মিস করতে চাইনি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই তারা এরকম আয়োজন আরও বেশি বেশি করুক।'

ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদী উৎসবসহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থা।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রমগুলো করার চেষ্টা করছি এবং সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই ইনশাআল্লাহ।'


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই
চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই