• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন হাছান মাহমুদ ও নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের সমর্থন পাওয়া কঠিন বিজ্ঞাননির্ভর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বললেন ডা. রফিকুল ইসলাম লালবাগ থানার মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরীকে নজরদারিতে সাবেক উপদেষ্টা সাখাওয়াত, গ্রেপ্তার হতে পারে ছেলেও ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’

জিমনেশিয়ামে নারীদের পৃথক ব্যবস্থা-সহ সাত দফা দাবিতে ইবি ছাত্রদল

ইবি প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়ামে পৃথক ও নিরাপদ ব্যবস্থা গ্রহণসহ সাত দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ-সহ অন্যান্য নেতাকর্মী।

এসময় তাদের ‘অবৈধ নিয়োগ বোর্ড মানি না মানবো না; খুনি কেন বাহিরে প্রশাসন জবাব চাই ; আওয়ামী লীগের দালাল'রা হুশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায়। 

দাবি গুলো হলো:-

১. বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমসহ সকল প্রকার ফি ও পেমেন্ট অনলাইনে প্রদান করার ব্যবস্থাসহ সনদপত্র এবং নম্বরপত্র অনলাইনে উত্তোলন করার সকল প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করা। 

২. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় আধুনিক মেশিনারিজ সরবরাহ করতে হবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 

৩. ক্যাম্পাসের অভ্যন্তরে বা নিকটতম স্থানে ফায়ার সার্ভিস এর সাবস্টেশন স্থাপন করা এবং বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা।

 ৪. সম্পূর্ণ ক্যাম্পাসে কার্যকর ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা।

 ৫. জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা। 

৬. নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করা এবং কোন দলীয় বা স্বার্থান্বেষী মহল যাতে নিয়োগ না পায় সেদিকে প্রশাসনের সর্তক অবস্থান নিশ্চিত করা। 

৭. আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল খাবারের দোকান নিয়মিত তদারকির আওতায় এনে মানসম্মত খাবার নিশ্চিত করা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্মারকলিপির বিষয়ে বলেন, ‘তাদের দাবিগুলো সুন্দর ও শিক্ষার্থীবান্ধব। আমি স্মারকলিপি গ্রহণ করেছি এবং দফাগুল নিয়ে কাজ করবো।’


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু
ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই
চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই