• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, তার দরকার নেই

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ০১:১৭ পি.এম.
হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে উপদেষ্টাকে আক্রমণ করেন।-ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, সেই উপদেষ্টার দরকার নেই।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আজ ১০ দিন ধরে শিক্ষকরা আন্দোলন করছেন। আমরা প্রথম দিন থেকেই শিক্ষকদের ন্যায্য দাবির পাশে অবস্থান নিয়েছি। প্রেস ক্লাব থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।”

তিনি আরও বলেন, শিক্ষকদের বিভিন্ন কারণে দায়ী করা হয়-প্রাইভেট পড়ার জন্য, শিক্ষার্থীরা ফেল করার জন্য বা চাকরি ছেড়ে দেওয়ার জন্য। তবে সরকার কখনো নিজের দায়িত্ব স্বীকার করে না। শিক্ষকদের দাবি সর্বদা রাষ্ট্রের প্রাধান্য তালিকার শেষে থাকে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেক শিক্ষক তাদের পেশা ছেড়ে ব্যাংক, এনজিও বা ব্যবসায় চলে যান। শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার দারোয়ান, গাড়ির চালক ও বাবুর্চির বেতন অনেক শিক্ষকের বেতনের চেয়ে বেশি। জাতি গড়ার দায়িত্ব দেওয়া হলেও যারা এই দায়িত্ব পালন করেন, তারা চতুর্থ শ্রেণির জীবন যাপন করছেন। এ অবস্থায় কেউ প্রথম শ্রেণির নাগরিক গড়ে তুলতে পারবে না।”

তিনি সমাপ্তিতে বলেন, “আমরা আশা করেছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টা শিক্ষকদের কষ্ট বুঝবেন। কিন্তু দেখা গেল, তিনি রুম থেকে বেরও হতে চান না। যে উপদেষ্টা শিক্ষকের সঙ্গে কথা বলতে চান না, সেই উপদেষ্টার আমাদের প্রয়োজন নেই।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড