• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইন্টার্ন চিকিৎসকরা নতুন সিদ্ধান্তে স্বাস্থ্যসেবায় ফিরছেন

   ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পি.এম.
শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করেছেন

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করে ৩০ হাজার টাকা ভাতা রেখেই স্বাস্থ্যসেবায় ফিরছেন। তবে আগামী জুলাই মাস থেকে এ ভাতা বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা করা হবে বলে জানা গেছে। আর এ সিদ্ধান্ত মেনেই চিকিৎসাসেবায় ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গত ২২ ডিসেম্বর ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।

সেসময় ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। দাবি না মানলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় ২২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন। তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
জনস্বাস্থ্য উন্নয়নে ফেইথ বাংলাদেশ ও ডিপিএইচআইয়ের চুক্তি
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু
সারাদেশে হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু