• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাংবাদিক সুভাষ সিংহ রায় ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পি.এম.
সুভাষ চন্দ্র সিংহ রায়। সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এদিন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার আদালতে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সুভাষ সিংহ রায়ের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন, তা নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তর এবং বিদেশে পাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে গেলে লন্ডারিংকৃত অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে, তাই বিদেশ গমন রোধে আদালতের নিষেধাজ্ঞা জরুরি ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সুভাষ সিংহ রায় এবি নিউজ টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক বাংলা বিচিত্রা–এর সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য।
২০২২ সালে বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি