• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতেই হবে: তথ্য উপদেষ্টা হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

ফেনী সদর উপজেলার

ফরহাদনগরে আইন-শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন পরিষদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুন্নাহার বেগমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান। তিনি ফরহাদনগর ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, শীত মৌসুমে গরু চুরি প্রতিরোধে পুলিশ সদস্যদের পাশাপাশি কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে জেলা পুলিশ সুপারের ঘোষিত পুরস্কার হিসেবে অস্ত্রের ধরণ অনুযায়ী সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে বলেও তিনি জানান।

সভায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সবাইকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ফরহাদনগর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল শিক্ষক, বাজার কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলের রঙে রঙিন রাজশাহী
ফুলের রঙে রঙিন রাজশাহী
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত