• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ১০:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

অক্টোবরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ১৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)। রোববার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

চলতি অক্টোবর মাসের ১৮দিনে আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। আগের বছরের অক্টোবরের  ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫২কোটি ৩০ লাখ ডলার। তবে আগের মাস সেপ্টেম্বরের চেয়ে কিছুটা কম রেমিট্যান্স এসেছে। গত সেপ্টেম্বরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ১৫ লাখ ডলার।

চলতি বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবরের পর্যন্ত তিন মাস ১৮ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। চলতি বছরের ৩মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার।  আর আগের বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবর তিন মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার।

চলতি বছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল