• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৬ অক্টোবর (রোববার) থেকে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরীক্ষাগুলো কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধুমাত্র কারিগরি বা পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী, প্রথম দিন ২৬ অক্টোবর সকাল ১০টায় সাধারণ ক্যাডারের ৭৩ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরদিন ২৭ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উভয় ক্যাডারের ২২৫ জন প্রার্থী অংশ নেবেন। ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় আরও ২২৫ জন, ২৯ অক্টোবর (বুধবার) ১৪৭ জন এবং ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) শেষ দিনের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-১ কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। ফরমটি বিজ্ঞপ্তির ৩ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

কমিশন সতর্ক করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে সকল সনদ ও কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি