• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিএসআরএম ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএসআরএম গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি কোম্পানি তাদের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটির আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় ওই আর্থিক প্রতিবেদন অনুমোদন ও লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিএসআরএম লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১৪ কোটি ১৯ লাখ টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ৪৩২ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ১৮১ কোটি ৮৫ লাখ টাকা বা ৪২ শতাংশের বেশি। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ১৪ টাকা ৪৮ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এই হিসেবে শেয়ারপ্রতি ৫ টাকা হারে কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের মোট ১৪৯ কোটি ২৯ লাখ টাকা নগদ লভ্যাংশ হিসেবে দেবে। অর্থাৎ আলোচিত অর্থবছরে অর্জিত মুনাফার মাত্র ২৪ দশমিক ৩০ শতাংশ কোম্পানিটি লভ্যাংশ হিসেবে বণ্টন করার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৭৫ দশমিক ৭০ শতাংশই কোম্পানির সংরক্ষিত মুনাফা তহবিলে যোগ হবে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ হারে মোট ১০৪ কোটি ৫০ লাখ টাকা লভ্যাংশ হিসেবে বণ্টন করেছিল।
 
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে বিএসআরএম স্টিল লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৭ কোটি ৬৯ লাখ টাকা। আগের অর্থবছরে যা হয়েছিল ৩৭৯ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ১৩৮ কোটি ৩ লাখ টাকা বা ৩৬ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানির ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ১০ টাকা ১০ পয়সা।

উভয় কোম্পানিই এ লভ্যাংশের ঘোষণা তাদের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল