• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

কৃত্রিম হাত খুলে যাওয়া আতিকুলের বাসায় নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ১০:০৪ এ.এম.
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-ছবি সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন এলাকায় পুলিশের হামলায় আহত জুলাইযোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি উত্তরার আজমপুরে আতিকুল ইসলামের বাসায় যান। এ সময় তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন নাহিদ ইসলাম।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে ডান হাত হারান আতিকুল ইসলাম। গত ১৭ অক্টোবর দুপুরে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। এ সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ২০ জন বিক্ষোভকারী।

পুলিশের ধাওয়ার সময় আতিকুল ইসলামের কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড