• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবর ২০২৫, ০৪:০২ পি.এম.
দুপুরে হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। সংগৃহীত ছবি

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

রাশেদ খান বলেন, “শিক্ষকরা দুর্নীতি করে না, অন্যায় করে না। কিন্তু অনেক আমলা দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায় — শিক্ষকরা কী পায়? শিক্ষকদের বেতন-ভাতা অবশ্যই বাড়াতে হবে।”

তিনি বলেন, শিক্ষকদের দাবি মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা। “বর্তমান জীবনযাপনের প্রেক্ষাপটে এসব কোনো অযৌক্তিক দাবি নয়,” যোগ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বুঝছেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছে — ‘সি আর আবরার, আর নাই দরকার’; এটা আমাদের জন্য লজ্জার, তার জন্যও লজ্জার।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের বলব, আপনারা আন্দোলন চালিয়ে যান। প্রয়োজনে সচিবালয় বা যমুনা ঘেরাও করতে হলে আমরা আপনাদের সঙ্গে থাকব। আপনাদের দাবি আদায়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ সবসময় শিক্ষকদের পাশে আছে।”

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড