• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই : টিপু

   ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পি.এম.
সুধী  সমাবেশে  বিএনপি'র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু

মেহেদী হাসান রিয়াদ :

আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা মানুষের ভালোবাসা নিতে চাই। ভালোবাসা অর্জন করে মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।

 শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার কদিমচিলান ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কদিমচিলান সেন্টার মাঠে এক সুধী  সমাবেশে  বিএনপি'র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাঁদ আলী মন্ডলের সভাপতিত্বে  সুধী সমাবেশে তিনি আরো বলেন, শেখ হাসিনার পেতাত্মারা বাংলাদেশের মাটিতে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কখনো সচিবালয়ে আগুন দিচ্ছে, কখনো আল্টিমেটাম দিচ্ছে, কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। ১৬ বছর ভোটার হীন সরকার গুম, খুন করে, মামলা - হামলা দিয়ে ক্ষমতায় থেকেছে। খালেদা জিয়া ও তারেক জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছে। এখনো সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। আমরা বেগম খালেদা জিয়া ও  তারেক জিয়ার সৈনিক। বিগত আন্দোলনে বুলেট, মামলা হামলাকে ভয় পায় নাই। আগামীতেও দেশের বিরুদ্ধে, খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। 

আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক জিয়ার পক্ষে সমর্থন চেয়ে তিনি আরো বলেন, বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আপনারা দোয়া করবেন তিনি ও তারেক জিয়া যেন দ্রুত দেশে ফিরে এসে দেশকে নেতৃত্ব দিতে পারেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে লালপুর ও বাগাতিপাড়া উপজেলাকে একটি মডেল এলাকায় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত  করেন তিনি। 

তিনি বলেন, বিগত সময়ে আমি নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আপনাদের জানাজাতেই আমি কবরে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা কৃষক দলের সাবেক সভাপতি  বাবু রঞ্জিত সরকার, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শফিউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেনিন, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান আরিফ, গোপালপুর সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ। 

এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই