• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাফার দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি পরিচিতি অনুষ্ঠিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ০২:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা)-এর দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি পরিচিতি ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শনিবার (১৮ অক্টোবর) ফেনীর সোনাগাজী উপজেলার নিউ হারবি কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন (অব.) এম আবুল হাসেম এবং সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এম. সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেটি অফিসার (অব.) হাবিব উল্লাহ বাহার, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, ফেনী।

প্রধান অতিথি বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ব্রাফার কার্যকর ভূমিকার প্রশংসা করেন।   

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইসরাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সার্জেন্ট (অব.) লিয়াকত আলী। বিদায়ী কমিটির সভাপতি কর্পোরাল (অব.) মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল হক নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) ইমাম হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক কর্পোরাল নুরুল আফছারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সম্মেলনে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাবনা করা হয় এবং নতুন কমিটির সদস্যরা সংগঠনকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
রাজিবপুরে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ আটক ২
রাজিবপুরে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ আটক ২
সিলেটে ৪.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসামে
সিলেটে ৪.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসামে