• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নিজেদের সম্মান কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মানুষের কাছে এনসিপি যে সম্মান অর্জন করেছে, তা কলঙ্কিত না করতে দলকে পরামর্শ দেওয়া উচিত।

শনিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম’-এর আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, “আমি সাধারণভাবে অসন্তোষ প্রকাশ করি না, কিন্তু মনের মধ্যে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যারা ড. ইউনূসের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারতেন, তারা তা করেননি। যেখানে এত নেতা উপস্থিত ছিলেন, সেখানে এই ধরনের ঘটনা না ঘটলেই পারতো।”  

তিনি এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, “আমি ঐক্যমত্য কমিশনের সব দাবিকে স্বাগত জানাই। তবে মানুষের চোখে অর্জিত সম্মানটি কলঙ্কিত করবেন না। যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, তারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন এবং স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘ শাসনকে ঘৃণা করেন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন হাসিনা আবার ফ্যাসিজম কায়েম করতে না পারে।”

ফারুক আরও বলেন, “ইলিয়াস আলীর শিশুর চোখের পানি কেউ মুছতে পারবে না। আপনার দলের লোকজন আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতাকর্মীর ওপর অত্যাচার চালিয়েছেন। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে, আমরা তা প্রতিরোধ করতে হবে। জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল হাসিনার বিদায়, যাতে তিনি আর তার বাবার নাম ব্যবহার করে রাজনীতি করতে না পারেন এবং মুক্তিযুদ্ধকে নিজের পকেটের সম্পদ বানাতে না পারেন।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড