• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করবো: হিরো আলম

বিনোদন ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৫, ০১:৩২ পি.এম.
আশরাফুল আলম ওরফে হিরো আলম-রিয়া মনি-ছবি সংগৃহীত

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে ‘দুধ দিয়ে গোসল’ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টায় রাজধানীর আফতাবনগরের এম ব্লকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করবেন বলে জানিয়েছেন তিনি।

হিরো আলম অভিযোগ করে বলেন, ‘রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়ায় জড়িত। এসবের সাক্ষ্য-প্রমাণ সবাইকে দেখাব।’

স্ত্রীকে তালাক দেওয়ার পর নতুন করে বিয়ে নয়, বরং সন্তানদের দেখাশোনার জন্য একজন ‘মা’ খুঁজছেন বলেও জানান তিনি। হিরো আলমের ভাষায়, ‘আমার এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে মানুষ করার জন্য একজন অভিভাবক দরকার। এর আগেও দুইটা বিয়ে করেছিলাম, কিন্তু তারা সবাই আমাকে ব্যবহার করে মিডিয়ায় আসতে চেয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে নানা অভিযোগ করেন রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি জানান, সংসার জীবনে থাকাকালীন হিরো আলম মিথিলা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ওই নারী আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলাও করেন। এসব কারণে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং রিয়া মনি তালাকের কাগজ পাঠান।

রিয়া মনি লাইভে বলেন, ‘আমি আর নিতে পারছি না। তুমি নিজে ধ্বংস হয়ে গেছো, পাগল হয়ে গেছো। আমি তোমাকে বাঁচিয়েছি, আর এখন তুমি আমাকে ধ্বংস করতে চাও।’

তিনি আরও অভিযোগ করেন, ‘তোমার আগের তিন স্ত্রীর মতো আমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করিনি, বরং তোমাকে টাকাও দিয়েছি। কিন্তু তুমি ভালোভাবে সংসার করতে পারো না। এখন আমাকে জ্বালাচ্ছো।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি