• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জুলাই সনদে পরে স্বাক্ষর করবে এনসিপি: আশা ভিপি নুরের

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পি.এম.
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সংগৃহীত ছবি

জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন স্বাক্ষর না করলেও পরে তা করবে বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।

ভিপি নুর বলেন, ‘সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যতটুকু আইনগত ভিত্তি নিশ্চিত করার দরকার, তা যেন করে। পাশাপাশি সমগ্র জাতির সামনে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, তা বাস্তবায়নে সবাই যেন অঙ্গীকারবদ্ধ থাকে— সেই ভরসায়ই আমরা আজ জুলাই সনদে স্বাক্ষর করেছি।’

এনসিপির অনুপস্থিতি প্রসঙ্গে নুর বলেন, ‘তারা আমাদের আন্দোলন-সংগ্রামের বন্ধু। কিন্তু আজ এখানে পাওয়া যায়নি। তারা বোধহয় পরবর্তীতে স্বাক্ষর করতে পারে। কারণ শেষদিকে এসে তাদের মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি নুরের এই বক্তব্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এনসিপির পুনরায় সম্পৃক্ততার সম্ভাবনা ইঙ্গিত করছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড