• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই তথ্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি বলেন, “এখন ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, বর্তমানে তার অবস্থা উন্নতি হয়েছে।”

ডা. জাহিদ হোসেন আরও জানান, স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত সকল টেস্ট সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তিনি বাসায় ফিরবেন।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতের দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়