• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নবাবগঞ্জে টপলেডি পেঁপে চাষে বদলেছে কৃষক ভাগ্য

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় গ্রামের কৃষক মোখলেছুর রহমান টপলেডি জাতের পেঁপে চাষের মাধ্যমে নিজের ভাগ্য পাল্টে দিয়েছেন। সঠিক পরিকল্পনা, উপজেলা কৃষি অফিসের দিকনির্দেশনা এবং নিরলস পরিশ্রমের ফলস্বরূপ তিনি এলাকার সফল পেঁপে চাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।

মোখলেছুর রহমান জানান, রংপুর থেকে উন্নত মানের টপলেডি পেঁপের চারা এনে ৫০ শতক জমিতে ১৮০টি গাছ রোপণ করেছি। এতে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। মাত্র ৫ মাসে প্রায় ২ লক্ষ টাকার পেঁপে বিক্রি করেছি। আশা করছি, এক বছরের মধ্যে ৪ থেকে ৫ লক্ষ টাকা লাভ হবে।

তিনি আরও জানান, আগে ধান ও ভুট্টা চাষ করতেন, কিন্তু খরচের তুলনায় লাভ কম। পরে উপজেলা কৃষি অফিসের পরামর্শে পেঁপে চাষ শুরু করলে দেখলেন, পরিশ্রমে এই ফসল থেকেও ভালো আয় সম্ভব। বর্তমানে পেঁপের চাহিদা দিন দিন বাড়ছে। তিনি নবাবগঞ্জ ও রাজশাহীর পাইকারি বাজারে প্রতি মন পেঁপে ১৬০০–১৭০০ টাকায় বিক্রি করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “টপলেডি পেঁপে রোগ প্রতিরোধী, দ্রুত বর্ধনশীল ও উচ্চফলনশীল। ৫–৬ মাসেই ফল দিতে শুরু করে এবং ১.৫-২ বছর পর্যন্ত ফল দেয়। আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে আরও চাষী এই জাতের পেঁপে চাষে আগ্রহী হন।”

ভিওডি বাংলা-অলিউর রহমান মিরাজ/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ