• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে এতিমদের কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

মাদারীপুর প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরে এতিমদের জন্য বরাদ্দের কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু।

মামলার এজাহারে বলা হয়, মাদারীপুর পৌর এলাকাইয় অবস্থিত হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার এতিমদের কল্যাণ ও প্রতিষ্ঠানের উন্নয়নের গত ৪ বছরে বিভিন্ন খাতে ১ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার না করে তৎকালীন শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে ও হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। প্রধান কার্যালয়ে এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে কয়েক দফা তদন্ত করে দুদক। 

পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে ও হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান জানান, এতিমদের অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক। আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। যাতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড কেউ করতে সাহস না পায়।

ভিওডি বাংলা-মহিবুল আহসান লিমন/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও