• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ফটক টপকে অতিথিদের চেয়ারে জুলাই পরিবারের আহতরা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতরা ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং সুরক্ষা ও দায়মুক্তি আইন বাস্তবায়ন।   

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চারটায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।    

এদিন সকালেই অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে জুলাই শহীদের পরিবার ও আহতরা অবস্থান নিয়ে বসে আছেন। অনুষ্ঠান মঞ্চ ও অতিথিদের চেয়ারের মাঝামাঝি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
 
কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেছিল জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল। ভোরে আলো ফোটার পরেই বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং একপর্যায়ে দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও, বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন।

জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেলের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন।
 
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবেন না বলে জানিয়েছেন।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা আলোচনার জন্য অনুষ্ঠান স্থলে আসবেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান করছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক